সূরা আছর বাংলা উচ্চারণ ও অর্থ
বাংলা উচ্চারণ ও অর্থ-
অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
وَالْعَصْرِ
উচ্চারণ : ওয়াল 'আসর।
অনুবাদ : কসম যুগের (সময়ের),
إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
উচ্চারণ : ইন্নাল ইনছা-না লাফী খুছর।
অনুবাদ : নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
إِلَّا الَّذِينَ ءَامَنُوا
وَعَمِلُوا الصَّلِحَتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا
উচ্চারণ : ইল্লাল্লাযীনা আ-মানূওয়া 'আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাবরি।
অনুবাদ : কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
.png)